1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৩১৭ বার

বাগেরহাটের শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র জন্মদিন ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

দিনটি উপলক্ষে ২৭ জুলাই বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, কেক কাটা ও আলোচনা সভা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আমিরুল আলম মিলন।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আকন্দ ইব্রাহিম সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন খোকন,সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন নান্টু,উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি হেলাল তালুকদার,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,উপজেলা তাতীলীগের সভাপতি মোঃ জিয়াউল তালুকদার,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net