ঢাকা   ০৮:৫৯:২৩ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ

আজ এটিএনএনের পর্দায় থাকছেন ডন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৫১৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঈদ আনন্দ বহুগুণ রাঙাতে আবারো এটিএন বাংলার পর্দায় গানে গানে শ্রোতামনে ঝড় তুলতে আসছেন সময়ের আলোচিত এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।

ঈদ মানেই আনন্দ; ঈদ মানেই খুশি। আর সেই আনন্দে বাড়তিযোগ শিল্পী ডনের একক সঙ্গীতানুষ্ঠান। গেল কয়েক বছর ধরেই এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানে নিয়মিত মুখ কণ্ঠশিল্পী ডন। গত বছর ঈদুল আজহায় ‘আমি কেমন কইরা ভুইল্যা যাবো’- এই শিরোনামের অনুষ্ঠানটি গানপাগল শ্রোতাদের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। সেই ধারাবাহিকতায় এবার ‘রঙিলা মন’ শিরোনামের অনুষ্ঠানে পাঁচটি গান পরিবেশন করবেন ডন।

এটিএন বাংলার পর্দায় ঈদের পঞ্চমদিন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১০টায় অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। দিনকে দিন গায়কীতে মুন্সিয়ানার পরিচয় দেয়া শিল্পী ডন এবারো তার শ্রোতাদের প্রত্যাশা পূরণ সমর্থ হবেন বলে বিশ্বাস বিনোদন সংশ্লিষ্ট শিল্পী-কলাকুশলীদের।

বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করেই গানগুলো লেখা এবং সুররোপ করা হয়েছে। শিল্পী ডন তার সামর্থ্যের সবটুকু দিয়ে গানগুলোকে দর্শকদের সামনে তুলে ধরে চেষ্টা করেছেন। যা তিনি আগেও করেছেন। ঈদে নিজের অনুষ্ঠান প্রসঙ্গে ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘গানের ব্যাপারে আমি বরাবরই খুঁতখুঁতে। সুর এবং লেখা মনঃপুত না হওয়া পর্যন্ত চেষ্টা করি সেরাটা তুলে আনতে। কতটা ভালো গেয়েছি সেটার বিবেচ্য-বিবেচনার ভার আমার ভক্ত-শ্রোতাদের হাতে। তবে আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি পূর্বের মতো এবারো সঙ্গীতানুরাগীদের মন ভরাতে পারব।’

তিনি আরো যোগ করেন, ‘এই গানগুলো শ্রোতাদের মনের মণিকোঠায় জায়গা করে নিবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। গানের মাধ্যমে শ্রোতাদের নির্মল বিনোদন দেয়ার চেষ্টাটা আমি শুরু থেকেই করে আসছি। এবারো এর ব্যত্যয় ঘটেনি।’

ঈদে ডনের গাওয়া ৫টি গানের মধ্যে চারটিই শিল্পীর নিজের লেখা এবং সুরারোপিত। এই চারটি গান হলো- তোর রঙিলা মনের পানসি নায়ে আমায় তুইল্যা নিস আমি রাখব তোরে বুকে ধরে মনটা আমায় দিস, তুমি ছাড়া কেউ কী ছিল আমার হারিয়ে তোমাকে আমি হয়েছি সবার, হগলতেই দুঃখ আছে আমার না হয় কুম রে, আমার মনের কথা রইলো মনে মনে বন্ধু আমার রইলো কোনখানে। অনুষ্ঠানের পঞ্চম গানটি-আছো তুমি মহাসুখে কার বুকে কোথায়, চলে গেছো অন্য ঘরে পর করে আমায়- জীবন তওফিসের লেখা এবং সুর করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি