1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় পরিবারের যোগসাজশে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক আকিজ গ্রুপের হিসাব রক্ষক। - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাগুরায় পরিবারের যোগসাজশে ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে পলাতক আকিজ গ্রুপের হিসাব রক্ষক।

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৪১২ বার

পরিবারের যোগসাজশে প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন আকিজ গ্রুপের মাগুরা অফিসের হিসাব রক্ষক আতিকুর রহমান ভুঁইয়া।
আকিজ গ্রুপের পক্ষ থেকে মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আকিজ গ্রুপের টেরিটরি অফিসার শাহ আলম।অভিযোগ সূত্রে জানা যায়, আতিকুর রহমান ভুঁইয়া,পিতাঃ মৃত আব্দুর রাজ্জাক ভুঁইয়া সাং পাছজন্তিরহার, থানাঃ ফরিদপুর, জেলাঃ পাবনা।

সে দীর্ঘদিন ধরে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিঃ, মাগুরা শহরস্থ আনছার আলী কলোনী অফিসে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অফিসের সকল হিসাব ও অর্থ আতিকুর রহমান নিজ দায়িত্বে হিসাব রাখা ও কোম্পানিতে জমা দিয়ে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে হিসাব নিরিক্ষার মাধ্যমে কোম্পানির প্রায় ৫ লক্ষ টাকা আত্মসাত এর দ্বায়ে অভিযুক্ত হন আতিকুর।

এর পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাৎ এর ব্যাপারে স্বীকার করে সে। আত্মসাৎকৃত অর্থ আতিকুর তার ভগ্নীপতি, ভাই, শ্যালক, শ্বশুর ও স্ত্রীকে দিয়েছেন বলে স্বীকার করেন।
আত্মসাৎকৃত অর্থের মধ্যে ২ লক্ষ টাকা শ্যালক রাসেল পিতাঃ আত্তাব মন্ডল, মাতাঃ শুকরান বেগম সাংঃ কান্দাইল, থানাঃ গুরুদাসপুর জেলাঃ নাটোরকে দিয়েছেন। তিনি ব্রাকের এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। সদস্যদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ এ তার পদন্নোতি আটকে ছিলো। তিনি আতিকুরের থেকে কোম্পানির টাকা ফেরত দেওয়ার শর্তে ধার নিয়েছেন।

১ লক্ষ টাকা ভাই আমিনুর রহমান ভুঁইয়া পিতাঃ মৃত আব্দুর রাজ্জাক ভুঁইয়া সাং পাছজন্তিরহার, থানাঃ ফরিদপুর জেলাঃ পাবনা কে দিয়েছেন। স্ত্রীর বাবা (শ্বশুর)কে অটো ভ্যান কিনে দিয়েছেন প্রায় পঞ্চাশ হাজার টাকা দিয়ে। বাংলাদেশ নেভিতে কর্মরত অন্য ভাইকে জমি কিনতে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন। অবশিষ্ট টাকা তার স্ত্রী ভোগ বিলাসে ব্যয় করেছেন।

উল্লেখিত টাকা আতিকুর রহমান গত ২৫ জুন কোম্পানিতে ফেরত দেওয়ার কথা বলে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরত না দিয়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net