1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের আমরন অনশন সহ আসছে কঠোর কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে সাংবাদিকদের আমরন অনশন সহ আসছে কঠোর কর্মসূচি

কুষ্টিয়া প্রতিনিধি ঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ২৮৪ বার

কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবীতে কঠোর কর্মসূচি ঘোষনা করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ। আজ রাতে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সর্বস্তরের সাংবাদিকদের একটি প্রতিনিধি দল আলোচনান্তে এই কর্মসূচি ঘোষনা করেন।

উক্ত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়- স্ব স্ব সাংবাদিক সংগঠনের ব্যানারে আগামী ২০শে জুলাই বুধবার সকাল ১১টায় একটি মৌন মিছিল অনুষ্ঠিত হবে। মৌন মিছিলটি শহরের থানা ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে মজমপুর গেটে গিয়ে শেষ হবে। আগামী ২৪ জুলাই রবিবার কুষ্টিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সকাল ১১টা থেকে রুবেল হত্যায় জড়িতদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে আমরণ অনশনের কর্মসূচি ঘোষনা করা হয়েছে।

কর্মসূচী ঘোষনার আলোচনা সভায় উপস্থিত ছিলেন এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নবী বাবু, সহ সভাপতি ডাঃ গোলাম মওলা, কোষাধ্যক্ষ্য লিটন উজ জামান, কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, সাংবাদিক অধিকার ফোরাম কুষ্টিয়ার সভাপতি ও এডিটরস ফোরাম কুষ্টিয়ার সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি‘র সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মীর আরিফিন বাবু, ইন্ডিপেন্ডেন্ট ও আজকের পত্রিকা কুষ্টিয়া প্রতিনিধি মিলন উল্ল্যাহ, চ্যানেল ২৪ এর কুষ্টিয়া প্রতিনিধি শরিফ বিশ্বাস।

সভায় উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের পক্ষ থেকে কর্মসূচী সফল করতে স্ব স্ব সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনগুলোকে ব্যানারসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net