1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৯০ বার

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, নারগিস সুলতানা, ওসি (তদন্ত) মোঃ মোশাররফ হোসেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ ।
উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মীর লিয়াকত আলী।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও উপজেলার ৮ ইউনিয়নের মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।শ্রীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের
পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net