1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৪৫ বার

গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১নং ওয়ার্ড কমিটি ঘোষণায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর মেট্রোপলিটন থানা শাখার উদ্যোগে হাতীমারা স্কুল মাঠে অনুস্ঠিত ১-৬নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীভায় কমিটি ঘোষণা নিয়ে গনমাধ্যমকর্মীদের ভুল তথ্য দিয়ে আমি মোহাম্মদ নুরুজ্জামান চিশতি আমার নামে সংবাদ পরিবেশন করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য গত শনিবার (২৩ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর মেট্রোপলিটন থানা শাখার উদ্যোগে
গাজীপুর মহানগর আওয়ামী লীগের কাশিমপুর থানা শাখার ১-৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি ও কর্মীসভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল,মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ার হোসেন,খোরশেদ আলম রানা।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড.আজমত উল্লা খানের উপস্থিতিতে ১-৬নং ওয়ার্ড কমিটির নাম ঘোষনা করেন সে কমিটির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদে আমার নাম ঘোষণা করা হয়। পরবর্তিতে আমাকে নিয়ে আমার নামে সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে একটি অনলাইন পোর্টাল ও একটি গত ২৪ ও ২৫জুলাই পত্রিকায় আমার ছবি ব্যাবহার করে সংবাদ পরিবেশন করায় তা পরবর্তীতে আমার দৃষ্টিগোচর হওয়ায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমি মোঃ নুরুজ্জামান চিশতি আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে বহুবছর ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় ঘোষিত সকল মিছিল মিটিং আন্দোলনের সাথে আমার শত-শত নেতাকর্মী ও জনগনকে সাথে নিয়ে সকল ধরনের কর্মসূচিতে অংশ গ্রহণ করেছি। আমি দীর্ঘ কয়েক বছর গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তিতে বাংলাদেশ তাঁতী লীগের গাজীপুর জেলা একাংশের সভাপতি হিসেবে বর্তমান দায়িত্ব পালন করছি। আমার পদ পদবি ও আমার নেতৃত্বে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে ব্যাপক অংশ গ্রহণ দেখায় গুটি কয়েক ব্যাক্তি ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে আমার সম্মান হানি ও দলীয় ইমেজ নস্ট করার পায়তারা করছে। আমি তাদের এহেন কার্যকলাপকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সংগে সাংবাদিক ভাইদের কাছে আমার আকুল আবেদন আপনারা বস্তু নিস্ট সংবাদ পরিবেশন করে আমাকে সহযোগিতা করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net