ঢাকা   ০৪:৫৯:৫৭ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

‘জিনে ধরা’ আতঙ্কে এলাকাবাসী

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৩৯৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজবাড়ী নুরপুরপুরে ‘জিনে ধরা’ আতঙ্ক বিরাজ করছে। গত আট ত্রিশ দিনে একই পরিবারের তিন শিশুর মৃত্য ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।উল্লেখ্য রুবেল নামে এক দর্জি তার দুই ছেলে আহাদ বয়স ৫ এবং সাহাদ বয়স ৪ বছর এবং তার ভাই জুগলু তার সন্তান রাহাত বয়স ৯ মাস মাত্র ৩৮ মাসের ব্যবধানে মারা যায়। এটা যে অস্বাভাবিক মৃত্য এমন সন্দেহ করলেও তারা কোন সমাধান খুজে পাচ্ছেনা।সন্দেহ আরো বেড়েছে তার ভাই জুগলুর বৌয়ের অস্বাভাবিক আচরনে।কবিরাজের কাছে বয়ান দিয়েছে যে আমার নিয়ে বেশী নাড়াচারা করিস না।তিনটা খাইছি তোর বংশ ও খাবো বলে মৃত আহাদ সাহাদের বাবা জানান।তাদের ধারণা তার শরীরে দুষ্ট জিন আছড় করেছে।তার অসংলগ্ন কর্তাবার্তা এবং কবিরাজের কথায় এমন ধারনা করছে পরিবারটি।এ বিষয়ে মনো বিজ্ঞানী হাসিদা মুনের সাথে জানতে চাইলে তিনি জানান এটা একটা মনো বিকৃতি রোগ। নানান কারনে এই রোগ হতে পারে। সেক্ষেত্রে রোগীর কেসহিস্ট্রি জানতে হয়। হতে পারে বেবী এবিউস থেকে তার ধারনা হয়ছে। এ রকম বাচ্চা পাপের ফসল অতএব তাকে মেরে ফেলতে হবে।এ রকম ভাবে সে সিরিয়াস কিলার হয়ে যেতে পারে।তার মনের চাপা ভয় বা ক্ষোভ দুর করতে হবে।পরিবারের সঠিক নজরদারি এবং সুচিকিৎসা না করলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে।রুরেলের প্রতিবেশী আরমান জানান শুধু আমার পরিবারই না এলাকার অনেক পরিবারের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে।সন্ধ্যা হলে কেহ ঘর থেকে বের হতে ভয় পায়। পুলিশের কাছে বিষয়টি জানাইয়াছেন কি? এমন প্রশ্ন করলে তিনি জানান খারাপ জিনে মারলে পুলিশ কি করবে আমরা তো হাসপাতালে নিয়েছিলাম বলে তিনি জানান।হতদরিদ্র এই পরিবারের পক্ষে চিকিৎসা করা কিংবা এই শোক কাটিয়ে বাচাঁ কঠিন হয়ে
পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি