1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪০৪ বার

ঠাকুরগাঁও জেলায় শিশু সুরক্ষা বিষয়ক সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর থানা এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় ২২ আগষ্ট সোমবার দুপুরে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী সদস্যদের নিয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। সিভিএ সদস্য ফারজানা আক্তার মুন্নির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর থানার ওসি অপারেশন জিয়ারুল হক, ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ইসলামিক রিলিফ ঠাকুরগাঁওয়ের ম্যনেজার নুর নবী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যনেজার লিওবার্ট চিসিম। বক্তারা এ সময় ঠাকুরগাঁও সদর থানার শিশু কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও মামলার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সরকারী বিভিন্ন হটলাইনগুলি ব্যবহারের সুবিধা সহ ঠাকুরগাঁও জেলার শিশু কেন্দ্রিক নানা সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net