1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

মাগুরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৪২৫ বার

মাগুরার শ্রীপুরে ১২ আগস্ট শুক্রবার গভীর রাতে ঘুমের মধ্যে সাপের কামড়ে রিয়াদ জোয়ার্দার (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের জোয়ার্দার মিজানুর রহমানের পুত্র, সে হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবার সূত্রে জানা যায়, রিয়াদ রাতে দাদী ও ২ বছরের ছোট ভাইয়ের সাথে ঘুমিয়েছিল। গভীর রাতে পাটকাঠির বেড়ার মধ্যদিয়ে একটি বিষাক্ত সাপ ঘরে প্রবেশ করে। ঘুমের মধ্যে সাপ রিয়াদের বাম হাতে কামড় দেয়।
সাপের কামড় তাৎক্ষণিক বুঝতে পারে না রিয়াদ।

দাদীর ঘুম ভাঙলে শোয়ার ঘর থেকে সাপ বাইরে চলে যেতে দেখে সে। তাৎক্ষণিক তাকে স্থানীয় ওঁঝা তোঁতার বউয়ের কাছে নিয়ে যাওয়া হয়। ওঁঝা বিষ নামানো হয়েছে বলে জানালে শিশু রিয়াদকে বাড়িতে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে মাগুরা ২৫০ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে যাওয়ার পথে শিশু রিয়াদের মৃত্যু হয়। শিশু রিয়াদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুজ্জামান লিটন বলেন, সাপে কামড়ানো রোগীকে এখনো ওঁঝা দিয়ে চিকিৎসা করানো হয়, যা ঠিক না। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে এন্টি ভেনাম আছে সেগুলোর মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসায় ব্যাঘাত ঘটছে। দ্রুতই এ সমস্যার সমাধান হবে। শেষ মুহুর্তে চিকিৎসা দিয়ে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো সম্ভব হয় না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net