ঢাকা   ১২:০৪:৩৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মাগুরায় হাইওয়ে থানা কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৫১২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এর প্রতিপাদ্য নিয়ে মাগুরার রামনগর হাইওয়ে থানার আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট) সকাল দশটায় মাগুরা সদরের রামনগর হাইওয়ে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ লিয়াকত আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অনুষ্ঠানে হাইওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই উজ্জল বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কছুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, মাগুরা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সহ-সভাপতি আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ, মাগুরা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ফুরকান মোল্লা, মাগুরা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাবু মিয়া, মাগুরা ট্রাক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বিভিন্ন শ্রমিক ও চালক সমিতির নেতৃবৃন্দ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত অতিথিবৃন্দ ও স্থানীয় এলাকাবাসীর বিভিন্ন অভিযোগ ও পরামর্শ গ্রহণ করেন ও সেই আলোকে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে মহাসড়কে চলাচলকারী চালকবৃন্দকে দেশের মহাসড়ক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যথাযথ নিয়মকানুন অনুসরণপূর্বক যানবাহন চালনার জন্য অনুরোধ করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ও বিপদগ্রস্ত হলে হাইওয়ে পুলিশের শরণাপন্ন হয়ে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কের নিরাপত্তা ও যে কোন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে যথাযথ দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছে, এ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানের সভাপতি অফিসার্স ইনচার্জ লিয়াকত আলী উপস্থিত সকলকে সভায় অংশগ্রহণ ও অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি