ঢাকা   ১১:৪১:০৭ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

রপ্তানি যোগ্য ইনসুলেটর তৈরি করতে যাচ্ছেন নিটল নিলয় গ্রুপ

নিজস্ব প্রতিবেদক ঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রপ্তানিযোগ্য ইনসুলেটর তৈরি করতে যাচ্ছেন নিটল নিলয় গ্রুপ। রবিবার বিকেলে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে এ উপলক্ষে নিটল নিলয় গ্রুপের সাথে চুক্তি স্বাক্ষর করেন ইউএসএ ভিত্তিক প্রতিষ্ঠান কাইনমেটিক্স। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ।

এ সময় নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ বলেন, ফ্যাক্টরি থেকে বছরের ২০০ কোটি টাকার ইনসুলেটর বিদেশি রপ্তানি করা হবে। রপ্তানি তালিকায় রয়েছে মিশর,নেপাল, ভুটান, নাইজেরিয়া,কেনিয়া। ১৪০ কোটি টাকার এই প্রকল্প ইনভেস্ট করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান কাইনেমেট্রিক্স। প্রত্যক্ষ পরোক্ষভাবে এই ফ্যাক্টরিতে প্রায় পাঁচ শতাধিক লোক কাজের সুযোগ পাবে। এই উদ্যোগ বৈদেশিক মুদ্রা আয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিডার) এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ঢাকাস্থ ইউ এস এ দুতাবাসের ইকোনমিক চিফ জো গিবলিন, কাইনেমেটিক্স ইন কর্পোরেটেড এর সিইও আবু মেমোন নিটল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুল মারিব আহমাদ,ও গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর মুহাম্মদ সেলিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি