1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রশিক্ষণের বিনিময়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চেক বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

শরণখোলায় প্রশিক্ষণের বিনিময়ে রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চেক বিতরণ

মোঃ শাহীন হাওলাদার /স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩২১ বার

শরণখোলায় ৪শ’৭৫ জন দুস্থ পরিবারকে সাড়ে চার হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করছে রেডক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার বিকেলে খোন্তাকাটা বাজারে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিট কতৃক বাস্তবায়নাধীন উপকূলীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস
কর্মসূচির অধীন সাউথখালী,রায়েন্দা ও খোন্তাকাটা ইউনিয়নের ৪৭৫ জন উপকার ভোগীদের মাঝে প্রশিক্ষণের বিনিময়ে অর্থের চেক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন বাগেরহাট ৪ আসনের মাননীয় সংসদ এ্যাডঃ আমিরুল আলম মিলন।

এ সময় এমপি বলেন,রেডক্রিসেন্ট সোসাইটি সেবাদান প্রতিষ্ঠান হিসেবে সবসময় মানুষের পাশে রয়েছে। বিভিন্ন দুর্যোগের পাশাপাশি করোনা অতিমারীতে ঘরবন্দী ও অসহায় মানুষয়ের পাশে দাঁড়িয়েছিল। দীর্ঘ মহামারীকালে বিতরণ করেছে সুরক্ষা সামগ্রী,বিশুদ্ধ খাবার পানি, খাদ্য ও নগদ অর্থ।

রেডক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির জিলামের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার মোঃ সাদিদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর-ই আলম সিদ্দিকী,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন।

এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, এম ওয়াদুদ আকন,কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার,রেডক্রিসেন্ট সোসাইটির জেলা সদস্য সরদার আবুল কালাম মিন্টু,জাইকা কর্মকর্তা মোঃ মিয়া রিয়াজুর রহমান রিপন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জিয়াউল হাসান তেনজিন,উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মিরাজ,তাতীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন হাওলাদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তাগন,জনপ্রতিনিধি,সাংবাদিক, রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যগন এবং উপকারভোগী শত শত পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net