1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেখ ফজলুল হক মনি"র স্মরণে সৈয়দপুরে যুবলীগ-এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

শেখ ফজলুল হক মনি”র স্মরণে সৈয়দপুরে যুবলীগ-এর ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃজাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৯২ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি”র স্মরণে নীলফামারীর সৈয়দপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ক্যাম্পের সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী ডিউক। বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল পারভেজ, এাণ সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুবলীগ নীলফামারী জেলা শাখা সভাপতি এ্যাড. রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পি, সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। সভাপতিত্ব করেন যুবলীগ সৈয়দপুর উপজেলা আহ্বায়ক দিলনেওয়াজ খাঁন। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মোঃ আসাদুল ইসলাম আসাদ ও মোস্তফা ফিরোজ।

মেডিকেল ক্যাম্পে ১০ টি বুথে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৫ জন চিকিৎসকের একটি দল চিকিৎসা সেবা প্রদান করেন। তাঁরা হলেন, সহকারী অধ্যাপক (এন্ডোক্রাইনোলোজী) ডা. লুৎফুল কবির লিমন (এম ডি), সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন) ডা. মোস্তফা কবির সুজন (ডি ডি ভি), গাইনী কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক (এফ সি পি এস) ডা. শামসুন নাহার, মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. আদিলুজজামান রানা (এফ সি পি এস), ও ডা. মো. মোস্তাফিজুর রহমান, সার্জারী বিভাগের রেজিষ্টার ডা. এস এম কামাল, শিশু বিভাগের রেজিষ্টার ডা. তানভীর (এম ডি), অর্থসার্জারী বিভাগের রেজিষ্টার ডা. তাপস রায় (এম এম), মেডিসিন বিভাগের ডা. সরকার মনিরুজ্জামান রিংকু, মানসিক রোগ চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন (এম সি পি এম), গ্যাষ্ট্রোকলজী চিকিৎসক ডা. সোহেল রানা (এম ডি), শিশু সার্জারী চিকিৎসক ডা. মুরাদুজ্জামান মুরাদ (এম এম), ডা. নবীন (অর্থপেডিক), ডা. ফরহাদ (সার্জারী), ডা. মুমু (গাইনী অবস)।

দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা সেবা পেয়েছেন। এর আগে গত মঙ্গলবার রাতে একই স্থানে শোকাবহ ১৫ আগস্ট ২১ আগস্ট উপলক্ষে শোকসভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী যুবলীগ। এতে উপরোল্লিখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। (ছবি আছে)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net