ঢাকা   ০৯:০২:০৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের পক্ষ থেকে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। ১৫ আগষ্ট সোমবার দিবসটি পালনে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের নেতৃত্বে জেলা পরিষদ ডাক বাংলোয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। এ সময় অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন। পরে ঠাকুরগাঁও জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা জজ) মো. গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, য্গ্মু জেলা ও দায়রা জজ ১ম আদালত মো. আজিজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কৃষ্ণ কান্ত রায়, সিনিয়র সহকারী জজ মো: আরিফুল ইসলাম, সহকারী জজ মো. আবু তালেব মিয়া, এস. এম. গালিব হাসান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, সাধারণ সম্পাদক এ্যাড. ইমরান হোসেন চৌধুরী। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্ট ১৯৭৫-এ শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি