1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিবন্ধন না থাকায় লাকসামে ৯ টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

নিবন্ধন না থাকায় লাকসামে ৯ টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ

এম.এ মান্নানঃ-
  • আপডেট টাইম : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩০৫ বার

কুমিল্লা লাকসামে নয়টি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন
জেলা সিভিল সার্জন।

মঙ্গলবার (৩০ আগষ্ট) দিনভর অভিযান চালিয়ে এ হাসপাতালগুলো বন্ধ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পারিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম।
তিনি বলেন, জেলা স্বাস্থ্য অধিদফতরের নির্দেশের পর মঙ্গলবার কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন,লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে
এই অভিযান পরিচালনা করা হয়।এসময় সরকারি কর্মকর্তা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন, পৌর শহরে অবৈধ হাসপাতাল ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এর মধ্যে বন্ধ করা হাসপাতালগুলো হলো- উপজেলা পৌর শহরে, ইজি হেলথ কেয়ার,মা মনি লাইফ কেয়ার হাসপাতাল,লাকসাম সেন্ট্রাল ল্যাব,আল কারীম ডায়াগনস্টিক সেন্টার, আল-খিদমাহ্ হাসপাতাল, আপস জেনারেল হাসপাতাল,হাজারী মেডিকেল, লিট হেলথ কেয়ার ও সিগমা হেলথকেয়ার। এর মধ্যে সিগমা হেলথকেয়ার ১০ হাজার ও লিট হেলথ কেয়ার হসপিটালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেসব আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।

ছবিঃ৷ মঙ্গলবার লাকসামে নয়টি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা সিভিল সার্জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net