1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীর গোদাগাড়ীতে মুরগি-ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে মুরগি-ডিমের দাম কমলেও বেড়েছে মাছের দাম

টিপু সুলতান, রাজশাহী প্রারতিনিধি :
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৭৭১ বার

রাজশাহীর গোদাগাড়ীতে মুরগি ও ডিমের দাম কমলেও বেড়েছে মাছের। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে ৩০ থেকে ২০০ টাকা বেড়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে রাজশাহীর, গোদাগাড়ী রেলবাজার ঘুরে এমনটা জানা যায়।
বাজারে কেজিতে ১০০ টাকা বেড়ে বড় ইলিশ ১৭০০ টাকা ও ছোট ইলিশ ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০০ টাকা বেড়ে বড় চিংড়ি ২ হাজার টাকা ও দেশি চিংড়ি ১০০ টাকা বেড়ে ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আইড় মাছের দাম ১০০ টাকা বেড়ে ৬০০ টাকা, ২০০ টাকা বেড়ে গুচি ১২০০ টাকা, ১০০ টাকা বেড়ে বাইং মাছ ৮০০ টাকা ও ৩০ টাকা বেড়ে রুই মাছ ২৫০ টাকা ও সিলভার কার্ফ ১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে অপরিবর্তিত রয়েছে পাবদা মাছের দাম, বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে।

এক সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে ৩০-২০০ টাকা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষরা। রেলবাজারে মাছ কিনতে আসা সেলিম মালেক বলেন, ‘একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আগে যা বেতন পেতাম এখনো তাই। কিন্তু নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আজ মাছের বাজারে এসে তো পুরোপুরি মাথা খারাপ হওয়ার মতো অবস্থা। গত সপ্তাহের তুলনায় আজ মাছের দাম কেজিতে ৩০-২০০ টাকা বেড়েছে। এভাবে যদি প্রতি সপ্তাহে মাছের দাম বাড়ে তাহলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের মাছ খাওয়াও ছেড়ে দিতে হবে।’
মাদারপুর ডিমভাঙ্গার ফারুক হার্ডওয়্যার ও মাছ কিনতে এসে পড়েছেন বিপাকে। তিনি বলেন, ‘বাজারে এসে দেখি গত সপ্তাহের চেয়ে মাছের দাম আবার বেড়ে গেছে। কিছু বলার নাই। তাই যেখানে দুই কেজি মাছ কিনতাম সেখানে হয়তো এক কেজি কিনবো। আমাদের খেয়ে তো বাঁচতে হবে।
দাম বাড়ার বিষয়টি স্বীকার করে মাছ বিক্রেতা মুন্টু বলেন, বৃষ্টি ও মেঘের কারণে জেলেরা মাছ ধরতে পারছে না। ফলে বাজারে মাছ কম আসছে। আর আমদানি কম থাকার কারণে আমরা চাহিদা অনুযায়ী মাছ সরবরাহ করতে পারছি না। তাই মাছের দামটা একটু বেশি।

এদিকে, মুরগি ও ডিমের দাম গত সপ্তাহের চেয়ে কমেছে। বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগি আগের সপ্তাহের চেয়ে ২৫ টাকা কমে ১৬৫ টাকা কেজি, অপরিবর্তিত থেকে সোনালী মুরগি ২৭০ টাকা এবং দেশি মুরগি ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের চেয়ে ১০ টাকা কমে লাল ডিম বিক্রি হচ্ছে ৩৮ টাকা হালি এবং সাদা ডিম ৩৬ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

চলতি সপ্তাহে অপরিবর্তিত রয়েছে সবজির বাজার। কিছু কিছু সবজির দাম কমেছে বলেও জানান বিক্রেতারা। আগের মতোই বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এছাড়া ফুলকপি ১০০ টাকা, করলা ৬০, আলু ২৫, শসা ১০০, টমেটো ১২০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। অপরিবর্তিত থেকে গরু ও খাশির মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকা ও ৮৫০ টাকা কেজিতে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net