1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শোক দিবসকে কেন্দ্র করে কোনখানে চাঁদাবাজি না করার অনুরোধ নেতাকর্মীদের প্রতি-সভাপতি সিরাজুল ইসলাম বাবলা (চেয়ারম্যান) - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

শোক দিবসকে কেন্দ্র করে কোনখানে চাঁদাবাজি না করার অনুরোধ নেতাকর্মীদের প্রতি-সভাপতি সিরাজুল ইসলাম বাবলা (চেয়ারম্যান)

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চকোরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা

শাহরিয়ার মাহমুদ,
  • আপডেট টাইম : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চকোরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (৬আগস্ট) বিকাল চারটায় ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

এদিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলা (চেয়ারম্যান) নেতাকর্মীদের উদ্যোশ্যে বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে কোনখানে চাঁদাবাজি না করার অনুরোধ করেন।
তিনি সভাপতির বক্তব্যে জাতীয় শোক দিবস সফল করে তোলার আহবান জানিয়ে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকসুদুল হক ছুট্টুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অংগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের গৃহীত বিস্তারিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
সকাল সোয়া ৮টায় খতমে কুরআন ও দোয়া মাহফিল।
সকাল ৯টায় শোক রেলী ও আলোচনা সভা।

সকাল ১০টায় উপস্থিত সকলের মাঝে কাঙ্গালি ভোজ পরিবেশন করা হবে।
একইভাবে ইউনিয়ন পর্যায়ে থানা আওয়ামী লীগের সাথে সমন্বয় করে ইউনিয়নভিত্তিক নির্দিষ্ট কর্মসূচি পালন করার আহবান জানান মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সভাপতি পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net