1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চক্রান্তকারীদের নাম জানতে চান ,প্রধানমন্ত্রীর কাছে: মির্জা ফখরুল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান 

চক্রান্তকারীদের নাম জানতে চান ,প্রধানমন্ত্রীর কাছে: মির্জা ফখরুল

শাহজাহান আলী সুমন,স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ২৮৪ বার

কারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করছে, তাদের নাম জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তার বিরুদ্ধে নাকি নতুন করে চক্রান্ত শুরু হচ্ছে। তাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চলছে এবং তিনি তাদের চেনেন। আপনি দয়া করে তাদের নামগুলো উচ্চারণ করুন। কারা চক্রান্ত করছে, পরিষ্কার করে বলুন। তাদের নাম জানতে চাই।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। সরকারকে সরানোর আন্দোলন কোনো চক্রান্ত নয়—উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারকে সরানোর আন্দোলন কোনো চক্রান্ত নয়। আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলতে চাই, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য আপনারা আমাকে যদি ফাঁসি দিতে চান, দিন। এখানে চক্রান্তের কোনো প্রশ্ন উঠতে পারে না, ষড়যন্ত্রেরও না। ষড়যন্ত্র-চক্রান্ত করে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

আওয়ামী লীগ কখনো গণতন্ত্রের পক্ষে ছিল না— মন্তব্য করে তিনি বলেন, প্রকৃতপক্ষে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুখে বলবে ভালো কথা, কিন্তু কাজ করে তার উল্টোটা। আওয়ামী লীগ এখানেই সবচেয়ে বড় অপরাধী। তারা আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা, অর্জন, ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যা অর্জন করেছি, সেগুলো ধ্বংস করে দিয়েছে। প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। বিচারবিভাগ ধ্বংস করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, একজন মেধাবী ছাত্র বিসিএস পরীক্ষা দিয়ে এলেও চাকরি পাবে না। কারণ, বর্তমানে ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়। সেখানে যদি ন্যূনতম গন্ধ থাকে, তিনি আওয়ামী লীগের পক্ষের লোক নন বা বিরোধী দলের কারও আত্মীয়, তাহলে তিনি চাকরি পাবেন না। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএফইউজে সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ, সাবেক সভাপতি শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, মহাসচিব নুরুল আমিন রোকন, ডিইউজে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম প্রমুখ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net