1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে উদ্বার হলো সাংবাদিক রাব্বানীর মরদেহ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

সোনারগাঁয়ে উদ্বার হলো সাংবাদিক রাব্বানীর মরদেহ

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ৪৮১ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার খান নগর দিঘিরপাড় এলাকায় দিঘি থেকে সাংবাদিক গোলাম রাব্বানীর ভাসমান লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঐতিহাসিক খাসনগর দিঘির উত্তরপাশ থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে সোনারগাঁ থানা পুলিশ।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার পৌরসভার খাস নগর দিঘিরপাড় গ্রামের দিঘির উত্তরপাশে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশটি উদ্ধারের পর তার গলায় দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রির্পোটারের একটি কার্ড পাওয়া গেছে। মৃত গোলাম রাব্বানী খাস নগর দিঘিরপাড় রতন মিয়ার ভাড়াটিয়া।

সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, খাসনগর দিঘিরপাড় এলাকার দিঘি থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net