1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও বাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

ঈদগাঁও বাস ষ্টেশনে ভয়াবহ অগ্নিকান্ড, অর্ধকোটি টাকার ক্ষয় ক্ষতি

সেলিম উদ্দীন, ঈদগাঁও।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনস্থ সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে একটি মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিব্র ভোর রাত আনুমানিক তিনটার সময় এ ঘটনা ঘটে। এসময় মার্কেটের স্মার্ট ইলেকট্রনিকস নামের মোবাইল দোকানে ভিতরে থাকা স্মার্টফোন, কম্পিউটার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ আসবাপত্র সম্পূর্ন পুড়ে ছাঁই হয়ে গেছে।

এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের স্বত্বাধিকারী আনোয়ারুল ইসলাম। খবর পেয়ে রামু দমকল বাহিনী এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করে।

রামু ফায়ার সার্ভিসের লিডার মুফিজ ইসলাম জানান, গভীর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যাই। ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিস্থিতি দেখতে পেয়ে আমরা দীর্ঘ ১ ঘন্টা কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

তবে অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি। এ সময় দোকানে থাকা মালামালসহ দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে।

পাশের দোকানের মালিক জাহেদ বলেন, আগুনে দোকানে থাকা ৩৫ লাখ টাকার মোবাইল সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এতে পাশের তিনটি দোকানে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

অপর দোকান মালিক মুরশেদ আলম বলেন, ঈদগাঁও এর স্মার্ট ইলেকট্রনিকস এবং ওবাইদ মোবাইল কালেকশন দোকানে নগদ টাকাসহ ৪০-৪৫ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net