1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উরকিরচরে মিলন দেওয়ানজির পৈতৃক বসতভিটার দাগ বসিয়ে রেজিষ্ট্রারী নেওয়ার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

উরকিরচরে মিলন দেওয়ানজির পৈতৃক বসতভিটার দাগ বসিয়ে রেজিষ্ট্রারী নেওয়ার অভিযোগ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৮ বার

রাউজান উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের দেওয়ানজী ঘাট এলাকার বাসিন্দা মৃত নগেশ চন্দ্র দেওয়ানজির পুত্র মিলন দেওয়ানজি অভিযোগ করে বলেন একই এলাকার প্রতিবেশী মৃত প্রফুল্লা কুমার বিশ্বাসের পুত্র মনোরঞ্জন বিশ্বাস মিলন দেওয়ানজীর পৈতৃক জমি ক্রয় করার সময়ে জমির দাগ না বসিয়ে বসতবাড়ীর দাগ বসিয়ে রোজিষ্ট্রারী নেয়।গত ২০১৮ সালের ১ মার্চ মিলন দেওয়ানজীর কাছ থেকে জমি ক্রয় করার জন্য মনোরঞ্জন বিশ্বাস ২শতক জমি এক লাখ ৫০ হাজার টাকা মূল্য ধার্য করিয়া বায়না নামা করেন। মনোরঞ্জন বিশ্বাস পরবর্তী বায়না নামা মুলে জমি ক্রয় করার সময়ে মিলন দেওয়ানজির পৈতৃক বসতবাড়ী ও ঘরের দাগ বসিয়ে মিলন দেওয়ানজির কাছ থেকে ৪শতক ২কন্ট রেজিষ্ট্রারী করে নেয়। পরবর্তী মিলন দেওয়ানজি বিষয়ে অবগত হওয়ার পর মনোরঞ্জন বিশ্বাসের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ৩ যুগ্ন জেলা জজ আদালতে মামলা দায়ের করেন।মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।মিলন দেওয়ানজীর অভিযোগ প্রসঙ্গে মনোরঞ্জন বিশ্বাস এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি একজন মুক্তিযোদ্ধা।আমার পৈতৃক বসতবাড়ী সহ তিন একরের বেশী জমি হালদা নদীর ভাঙ্গনে বিলিন হয়ে গেছে।

গত ২০১৮ সালে ৫লাখ ৯২ হাজার টাকা দিয়ে আমি মিলন দেওয়ানজী ৪শতক দুই কন্ট জমি আমার কাছে বিক্রয় করে।রাউজান উপজেলা সাব রোজিষ্ট্রার অফিসে মিলন দেওয়ানজি উপস্থিত হয়ে জমি রেজিষ্টারী দেয়।আমার বসতঘর না থাকায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে সরকার আমাকে একটি পাকা ঘর নির্মান করে দেওয়ার জন্য উদ্যোগ নেয়। আমার ক্রয় করা জমিতে সরকারের দেওয়া পাকা ঘর নির্মান করতে ঠিকাদার গেলে আমি আমার ক্রয় করা জমি ঠিকাদারকে দেখিয়ে দিলে মিলন দেওয়ানজী ও তার ভাই স্বপন দেওয়ানজী আমার ক্রয় করা জমি নিয়ে বিভিন্ন রকমের মিথ্যা অজুহাত তুলে সরকারের দেওয়া পাকা ঘর নির্মান করতে বাধা সৃষ্টি করে।এ ব্যাপারে স্থানীয় মেম্বার মনির বলেন, দুই পক্ষকে ডেকে সমস্যা সমাধানের জন্য আগামী ১৭ সেপ্টেম্বর সালিসি বৈঠকের তারিখ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net