1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লায়" অনন্দিত হাজং বিদ্রোহ' শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কুমিল্লায়” অনন্দিত হাজং বিদ্রোহ’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৩ বার

হাজং সম্প্রদায়ের টঙ্ক আন্দোলনের ইতিহাস নিয়ে শুক্রবার কুমিল্লার নজরুল ইন্সটিটিউটে প্রদর্শিত হল ‘অনন্দিত হাজং বিদ্রোহ।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মাহফুজ সরকারের পরিচালনায় এই ডকুমেন্টারি নির্মান করা হয়।

‘অনন্দিত হাজং বিদ্রোহ’ ডকুমেন্টারি প্রদর্শন শেষে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারীর উপস্থাপনায় অনুভুতি প্রকাশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব মোঃ শাহ আলম,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, কুমিল্লা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ারুল হক,কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিলুফার সুলতানা,সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কবির উদ্দিন আহম্মদ।বক্তাগন তাদের বক্তব্যে বলেন এধরনের ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি দেখে অনেক অজানা তথ্য জানা সম্ভব হয়েছে। সকল বক্তা পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠিতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সম্পাদক মাঈনুদ্দিন খন্দকার, জেলা রোভার স্কাউট লিডার দিদারুল হক রিমন, আগানগর ডিগ্রি কলেজের প্রভাষক নুরুল হক বিপ্লব,কুমিল্লা আইডিয়াল কলেজের প্রদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনির হোসেন,কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের পরিচালক মোঃআল আমিন, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি রাসেল সরকার প্রমুখ।সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম রিফাত ও খান মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net