1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাজীপুরের টঙ্গীতে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৩ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

গাজীপুরের টঙ্গীতে গৃহবধূকে গণধর্ষণ গ্রেফতার ৩

এস কে সানি টঙ্গী (গাজীপুর) থেকে :
  • আপডেট টাইম : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বার

গাজীপুরের টঙ্গীতে এক গৃহবধূকে (২৪) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার টঙ্গীর মিরাশপাড়া নদীবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর মঙ্গলবার দুপুরে তথ্যটি
নিশ্চিত করেন টঙ্গী পূর্ব থানার এসআই সাব্বির হোসেন।

গ্রেফতারকৃত হলেন টঙ্গীর মিরাশপাড়া এলাকার জাবেদ মিয়ার ছেলে মো. শাওন (২৪), নবীন হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯) ও গাজী সালাউদ্দিনের ছেলে গাজী সাকিবুজ্জামান সিয়াম (২১)। তারা একই এলাকায় বাস করতেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবক শাওন সঙ্গে ওই নারীর পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। সোমবার সকালে তাকে বাসা থেকে ফোন করে ওই এলাকার মৃত গাজী আলাউদ্দিনের বাড়িতে নিয়ে যায় শাওন। পরে একটি কক্ষে ওই নারীর চোখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে তারা। এ সময় ঘটনাটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করে শাওন। পরে ওই নারীকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

ঘটনার কয়েক ঘণ্টা পর ওই নারী বাসায় ফিরে ৯৯৯ ফোন করে পুলিশকে জানালে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে।

ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করতে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নির্যাতিতা নারী জানান, শাওন আমার পূর্ব পরিচিত। কয়েক মাস আগে আমার বিয়ে হয়। আমি মিরাশপাড়া এলাকার একটা ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বাস করি। সোমবার সকালে ফোন করে শাওন দেখা করতে চাইলে আমি ওই স্থানে যাই। পরে সে ও তার বন্ধুরা একটি ঘরে আমাকে নিয়ে যায়। আমার ওড়না দিয়ে চোখ বেঁধে তিনজন পালাক্রমে ধর্ষণ করে।এ সময় শাওন মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে কাউকে কিছু জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা জানায়। বাসায় ফিরে পুলিশকে জানালে পুলিশ আমাকে থানায় নিয়ে আসে। মঙ্গলবার ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ঘটনাটির ভিডিও ধারনের কথা স্বীকার করেছে তিন যুবক। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net