1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারের মরদেহ হস্তান্তর সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি স্কুলছাত্র মিনারের মরদেহ হস্তান্তর সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার

দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী স্কুল ছাত্র মিনারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। দিনাজপুর সদরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম এই মরদেহ গ্রহণ করেন। এরপর তিনি নিহতের বাবার হাতে তুলে দেন ছেলের মরদেহ।

আজ সোমবার বিকেল ৫টায় মিনারের মরদেহ ফেরত দেয় তারা। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয় বলে রিপোর্ট ৭১ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুবক্কর সিদ্দিক।

এর আগে আজ সকাল ১০টায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক বিকেল ৫টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ইউপি চেয়ারম্যান। তিনি আরও জানান, শনিবার মরদেহ শনাক্ত হলেও মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত লাশ হস্তান্তর প্রক্রিয়া আটকে থাকে।

প্রসঙ্গত, গত বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে সদরের দাইনুর বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের খানপুর ভিতরপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মিনার। এছাড়া সাথে থাকা আরও কয়েকজন গুলিবিদ্ধ অবস্থায় নিখোঁজ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net