1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলার সম্মেলন অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলার সম্মেলন অনুষ্ঠিত।

নেহাল আহমেদ।রাজবাড়ী।
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার

রবিউল আলম মিনু সসভাপতি রাশেদুল ইসলাম রিপন কে সাধারন সসম্পাদক করে রাজবাড়ী রেলওয়ে আজাদী ময়দান সংলগ্ন পুরাতন রেলওয়ে হুসনাবাদ প্রেক্ষাগৃহে আজ বিকালে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিউল আলম মিনুর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভা পরিচালনা করেন রাশেদুল ইসলাম ( রাশেল) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকাশ দত্ত যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। শুভেচছা বক্তব্য রাখেন রাজবাড়ী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান বাবলা চৌধুরী। মুক্তারুল ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কুষ্টিয়া জেলা শাখা। পলান বিশ্বাস সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কুষ্টিয়া জেলা শাখা। জাচ্চু রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা। রিপন সরদার সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ পাংশা উপজেলা কমিটি, রাজবাড়ী, আঃ জলিল সভাপতি রাজবাড়ী জেলা হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন। শরীফুল ইসলাম সাধারণ সম্পাদক ট্রেড ইউনিয়ন সংঘ, পাংশা উপজেলা, রাজবাড়ী। বক্তব্য শেষে আনোয়ার হোসেন ২১ সদস্য রাজবাড়ী জেলা কমিটির প্রস্তাবিত কমিটির নাম ঘোষণা করেন, উপস্থিত সকল সদস্যদের কন্ঠ ভোটে কমিটি চূড়ান্ত ঘোষণা করা হয়। নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান প্রকাশ দত্ত। উক্ত সভার সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ শেষ করেন। সভা শেষে রাজবাড়ী শহরে লাল পতাকার মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net