1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'বর্ষার পরে শরত এসে বাংলাদেশের প্রকৃতিকে স্নিগ্ধতা দান করে, রূপ-মাধুর্যে ভূষিত করে' - কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা কোম্পানীগঞ্জের চরপার্বতীতে পুকুরে অজ্ঞাত লাশ: খবর পেয়ে উদ্ধার করলো পুলিশ  ৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী

‘বর্ষার পরে শরত এসে বাংলাদেশের প্রকৃতিকে স্নিগ্ধতা দান করে, রূপ-মাধুর্যে ভূষিত করে’ – কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৭ বার

‘বর্ষার পরে শরত এসে বাংলাদেশের প্রকৃতিকে স্নিগ্ধতা দান করে, রূপ-মাধুর্যে ভূষিত করে। শরৎ এলে কালো মেঘ আকাশ থেকে বিদূরিত হয়। শাদা মেঘের ভেলা মনকে দিগন্তের ওপারে নিয়ে যায়। কাশফুলের নরম ছোঁয়া, শিউলির ঘ্রাণ মনকে উতলা করে। সার্বিকভাবে বলা যায় শরৎ মোহনীয় ঋতু। ঋতুর রাজা যদি বসন্ত হয় তাহলে শরৎ হবে ঋতুর রাণী।’ বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক পৃথ্বীশ চক্রবর্ত্তী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি গতকাল বঙ্গবন্ধু লেখক পরিষদ, আহ্বায়ক কমিটি, সিলেট জেলা শাখা কর্তৃক ০৩ সেপ্টেম্বর ২০২২ বিকেল ৪ টায় টিলাগড় সিলেট শরৎকালীন সাহিত্য সভায় বক্তব্য রাখছিলেন। বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সিসিক কাউন্সিলর কবি নাজনীন আকতার কণা’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল ইসলাম লিটন এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি উত্তম কুমার চৌধুরী। আলোচনা ও লেখা পাঠ করেন কবি ইসমত আরা, কবি জয়নাল আবেদীন বেগ, কবি রোকসানা বেগম, গীতিকবি বাহা উদ্দিন বাহার, রুবি বেগম প্রমুখ। কবিতা আবৃত্তি করেন তন্ময় আব্দুল্লাহ সৃজন ও তাহমিনা আক্তার মীম। অনুষ্ঠানের শুরুতে কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘স্বপ্নের সেতু পদ্মা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতি কবি নাজনীন আকতার কণা সর্বসম্মতিক্রমে উত্তম কুমার চৌধুরীকে সভাপতি, শহিদুল ইসলাম লিটনকে সাধারণ সম্পাদক ও রোকসানা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে২৫ সদস্য বিশিষ্ট সিলেট জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র হাতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনের জন্য তুলে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net