1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের ১৯ দিনের মাথায় রাউজানে রহস্যজনক গৃহবধূর মৃত্যৃ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

বিয়ের ১৯ দিনের মাথায় রাউজানে রহস্যজনক গৃহবধূর মৃত্যৃ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার

বিয়ের ১৯ দিনের মাথায় চট্টগ্রামের রাউজানে জাহেদা আফরিন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু।নিজ কক্ষ থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।২ সেপ্টেম্বর (শুক্রবার) এ ঘটনা ঘটে সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৩নং ওয়াডের কমলার দিঘি এলাকার গণির বাড়ীতে।

নিহত গৃহবধূ একই এলাকার মো. ইসমাইলের স্ত্রী।নিহতের স্বামী ইসমাইল জানান,তার স্ত্রী গতকাল রাতে কয়েকবার রুম থেকে বের হয়ে যেতে চেয়েছিল। সকালে একসাথে নাস্তা করেছিলাম।তবে কি কারণে আমার স্ত্রী আত্মহত্যা করেছে জানিনা।নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মাত্র ১৯ দিন আগে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সাপলেজা পাড়ার মো. ইউসুফের মেয়ে জাহেদা আফরিনের সাথে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের আবু তাহেরের পুত্র মো. ইসমাইলের বিয়ে হয়। নিহতের শাশুড়ী ৪০ দিন আগে মারা যায়।বিয়ের পর বাপের বাড়ি যাওয়া নিয়ে ২ পরিবারের মাঝে মনমালিন্যের সৃষ্টি হয়।নিহতের ভাই মো. ইব্রাহিম বলেন, এটি পরিকল্পিত হত্যা।বিয়ের ১৯ দিনের মধ্যে একবারও আমার বোনকে বাড়িতে নিয়ে যেতে দেয়নি।

আমার বোনের জামাই নেশাগ্রস্ত ছিল। বোনকে মেরে ফেলা হয়েছে।স্থানীয় ইউপি সদস্য মাসুদ পারভেজ জানান,সকাল ৯ টার দিকে আমাকে নিহতের স্বামীর মোবাইল থেকে ফোন করে জানালে আমি ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা খোলা অবস্থায় মরদেহ খাটে পরে থাকতে দেখি।এরপর আমি পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান,সকাল ৯ টার দিকে আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে দরজা খোলা অবস্থায় গৃহবধূর মরদেহ খাটে পরে থাকতে দেখি।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net