1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভোলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪

ভোলায় পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৮ বার

ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নামে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মোরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু নুসরাত ওই ইউনিয়নের গণু সর্দার বাড়ির আল আমীন হোসেনের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় শিশুটির মা ঘরে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল। বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নুসরাতের মা দেখেন নুসরাতের মরদেহ পুকুরের পানিতে ভাসছে।

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net