1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানুষ হত্যার মধ্য দিয়ে অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়- জাফরুল ইসলাম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

মানুষ হত্যার মধ্য দিয়ে অবৈধ সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়- জাফরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৫ বার

নিশিরাতের সরকার তাদের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য সারা বাংলাদেশের জেল, জুলুম, গুম, খুনসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই। তারা যেকোনো প্রক্রিয়ায় ক্ষমতায় টিকে থাকতে চায়। আজ যখন সারা বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার আদায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসেছে তখনই সরকার জনতার এই গণমিছিলে নির্বিচারে গুলি চালিয়ে মানুষের গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। গত ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়নগঞ্জ জেলা বিএনপির র‌্যালিতে পুলিশ বিনা উষ্কানিতে বেপরোয়া গুলি চালিয়ে নারায়নগঞ্জ জেলা যুবদল নেতা শাওনকে হত্যা করে। এই হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী একথা বলেন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সুফিয়ান। এসময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুন মিয়া, মফজল আহমদ, এড. কাশেম চৌধুরী, ইসহাক চৌধুরী, খোরশেদুল আলম, মোস্তাফিজুর রহমান, এহসানে মওলা, বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার লোকমান ও সদস্য সচিব রেজাউল হক চৌধুরী, বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান হামিদুল হক মন্নান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক এড. শওকত ওসমান, বোয়ালখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, মেহেরা আফরোজ জলি, মহসিন, ফজলুল হক, মোঃ তমিজ, শহীদুল্লাহ কায়সার বাদশা, হেফাজ উদ্দীন, হামিদুল হক পেয়ারু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net