1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১১ বার

বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুবোধ চন্দ্র সেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম রুবেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন ঠাকুরগাঁও -১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বীনতা করেন সুবোধ চন্দ্র সেন ও তরিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বীনতা করেন শচীন চন্দ্র বর্মণ, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী ও কামাল হোসেন। সম্মেলনে প্রার্থীদের মাঝে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। পরে সভাপতি পদে নির্বাচিত হন সুবোধ চন্দ্র সেন ও সাধারণ সম্পাদক শচীন চন্দ্র বর্মন।
নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন। নির্বাচিতরা সকলের সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net