1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাউজানে এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বার

চট্টগ্রামের রাউজানে সজল বড়ুয়া (২৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়নগর বড়ুয়া পাড়ার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।সেই নিজ ঘরে তীরের সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।আত্মহত্যাকারী সজল বড়ুয়া ওই এলাকার মৃত নির্মল বড়ুয়ার ছেলে।স্থানীয় মেম্বার আলী আকবর জানান, ঘটনার খবর পেয়ে আমরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে।তবে কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানা যায়নি। পরিবারের লোকজন জানান, সজল অনেক বছর প্রবাসে ছিলেন।

কয়েক বছর আগে দেশে চলে আসার পর আর যায়নি।পরে চট্টগ্রাম শহরে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।গত এক বছর ধরে তিনি ঘরে আছেন।সারাদিন মোবাইল-কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকতো। ধারণা করা হচ্ছে তিনি ইন্টারনেটভিত্তিক গেমসে আসক্ত ছিলেন।তাছাড়াও বিদেশ যাওয়ার বিষয়ে তার পরিবার ঋণগ্রস্তও ছিলেন।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রশিতে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।রিপোর্ট পেলে ঘটনার বিস্তারিত জানা যাবে।৩ ভাই এক বোনের মধ্যে সজল পরিবারের সবার বড় ছেলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net