1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগ-বিএনপি দফায় দফায় সংর্ঘষ পুলিশসহ আহত- ৬ জন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

ছাত্রলীগ-বিএনপি দফায় দফায় সংর্ঘষ পুলিশসহ আহত- ৬ জন

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বার

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের সাথে বিএনপি’র দফায় দফায় সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের এক উপ-পরিদর্শক সহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে তেল পাম্প এলাকায় হাতীবান্ধা উপজেলা বিএনপি’র দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন,বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় তারা ছাত্রলীগের বাঁধার মুখে তিনি পিছু হটেন।

পরে পিছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপি’র নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান করেন। সেখানেও বাঁধার মুখে বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন। মুহুত্বের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা-কর্মীরা ঘুড়ে দাঁড়ায়। ফলে ছাত্রলীগের সাথে ফের সংর্ঘষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটে। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ- পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপি’র ৬ জন নেতা-কর্মী আহত হয়েছে। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ নেতারা একে অপরকে দায়ী করছেন।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net