1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ফৌজিয়া হকের ইন্তেকাল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ফৌজিয়া হকের ইন্তেকাল

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৫৭ বার

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও নকলা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফৌজিয়া হক (৫৫) আর নেই। তিনি সোমবার দুপুর পৌণে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহিৃৃ.রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, ফৌজিয়া হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। তিনি নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত মোজাম্মেল হক মাস্টারের ছোট মেয়ে এবং নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিনের বড় বোন ছিলেন।

১১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কায়দা-বাজারদি গোরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net