1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আমবাগান থেকে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে আমবাগান থেকে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৭২ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ। বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ অক্টোবর শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তাকে হত্যা করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুমায়ূন কবির নামে একজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net