ঢাকা   ১১:৩৬:২২ এএম, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জবির নৃবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মাঈন উদ্দিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ২৮ই নভেম্বর আন্তর্জাতিক নাশিদ ও প্রজন্ম সম্মেলন: আয়োজনে মারকাযুত তাক্বওয়া মাদরাসা  রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর  মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে ওসি হাবিবুর রহমানের ব্যতিক্রমী উদ্যোগ, অপরাধ দমনে থানার গেটে অভিযোগ বাক্স স্থাপন মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ইরানে ভয়াবহ দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানি, আহত ১৬ সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে সাধারণ শিক্ষকদের র‍্যালি ও মানববন্ধন গাজীপুর জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির দুই নেতা বহিষ্কার কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৩০৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা’ প্রতিপাদ্যকে নিয়ে ঠাকুরগাঁও জেলায় প্রবীণ দিবস পালিত হয়। ১ অক্টোবর শনিবার বিকেলে দিবসটি পালনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাবেক শিক্ষা অফিসার মুহম্মদ জালাল উদ-দীনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুঁইয়া, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শারিফুল ইসলাম, সাবেক শিক্ষা কর্তকর্তা প্রত্যুষ কুমার চ্যার্টাজি, ইএসডিও’র এপিসি শামীম হোসেন প্রমুখ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলী।

বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যেন প্রবীণ ব্যক্তিরা তাদের অধিকার নিয়ে পরিবার, সমাজ তথা বিশ্বে মাথা উঁচু করে বাঁচতে পারেন সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি