1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ওয়েব ফাউন্ডেশনের অর্ধ-শতাধিক নারী উদ্যোক্তা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন ওয়েব ফাউন্ডেশনের অর্ধ-শতাধিক নারী উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৫৫৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশের ১ হাজার নারী উদ্যোক্তাকে ৫ কোটি টাকার অনুদান দেয়া হয়েছে। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত প্রত্যেক নারী উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত হয় স্মার্ট নারী উদ্যোক্তা অনুদান প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ১ হাজার নারী উদ্যোক্তার মধ্যে ওয়েব ফাউন্ডেশন এরই অর্ধ-শতাধিক। তাদের প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে অনুদান পেয়েছেন।
অনুদান প্রাপ্তরা বলেন, এটা বিশাল পাওয়া। এমন অনুদান নিঃসন্দেহে নিজেদের কাজের আরও অনুপ্রেরণা- উৎসাহ বাড়াবে। নতুনদেরও অনলাইনে কাজ করার আগ্রহ বাড়াবে।

ওয়েব ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট রুপা আহমেদ জানান, এটাই আমাদের স্বার্থকতা ও বড় পাওয়া, তিনি এমন যুগোপযোগী সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

ওয়েব ফাউন্ডেশন বাংলাদেশের বৃহৎ নারী কর্মসংস্থান সৃষ্টির অন্যতম সূতিকাগার হিসেবে পরিচিত। বাংলাদেশের পিছিয়ে থাকা নারীদের মানব সম্পদে পরিনত করার লক্ষেই এদের পথচলা। সরকারি এমন উদ্যোগ তাদের কাজকে আরও গতিশীল করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net