1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেল তদারকিতে পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর

সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি

সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৯৯ বার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদেরমধ্যে উত্তেজনা বিরাজ করছে । রাজানগর ইউনিয়নে একই দিনে একটি গ্রুপ বিক্ষোভ সমাবেশ ও অপর গ্রুপ কর্মী সম্মেলন কর্মসূচি আহ্বান করে। আজ শনিবার বেলা ১১টায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুরে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বাড়িতে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন অপরদিকে একই সময়ে রাজানগর বাজারে কর্মী সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

জানা যায়, থানা বিএনপির আহবায়ক সদস্য জসিম উদ্দিন খান খোকনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন অপরদিকে রাজানগর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটনের নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ জে চৌধুরী লিটন বলেন, জসিম উদ্দিন খোকন ও খায়রুল আলম স্বপন বিগত ১৪ বছর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিল না। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা সরাসরি নৌকার পক্ষে কাজ করেছে। আজ তারা তাদের নেতৃত্বে কর্মী সম্মেলন ডাক দেওয়া হয়।

বিএনপির আহবায়ক সদস্য জসিম উদ্দিন খান খোকন বলেন, তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়। আমি আমার রাজনৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এছাড়া খায়রুল আলম স্বপনের বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। ইউপি নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান আমাদের বিএনপি’র লোকজনের জন্য অনেক কাজ করেছে। বিগত সময়ে তিনি বিএনপির ভোটে নির্বাচিত হয়েছিলেন। তাই আমরা চেয়ারম্যানের পক্ষে কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net