1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আপনাদের মাঝে বলতে এসেছি যে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

আপনাদের মাঝে বলতে এসেছি যে আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন কুমিল্লা জেলা পুলিশ সুপার

এম,এ মান্নানঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার

পুজো শুরু হয়েছে আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। আপনাদের মাঝে বলতে এসেছি যে
আপনারা নির্বিঘ্নে পূজা উদযাপন করবেন। আইনশৃংখলা বাহিনী সজাগ রয়েছেন, আইনশৃংখলা বিষয়ে সর্বোচ্চ সহযোগীতা পাবেন।আমরা আপনাদের পাশে আছি।
রবিবার (২ অক্টোবর ) রাতে লাকসাম পৌর শহরের পূজামন্ডব গুলো পরিদর্শন গিয়ে এসব কথা বলেন, কুমিল্লা জেলার পুলিশ সুপার আবদুল মান্নান (পিপিএম-বার)।

তিনি আরো বলেন, এবার পুজোয় আইনশৃংখলা পরিস্থিতি ভালো প্রতিটি মন্দিরে পুলিশ, আনসার সদস্য দেয়া হয়েছে। এছাড়াও সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ লাকসামে সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।
পুলিশ সুপার পৌরশহরের কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন শেষে শী শী জগন্নাথ মন্দিরে পূজা কমিটির সাথে কথা বলে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মুহিতুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন চৌধুরী,
লাকসাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভুইঁয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েসসহ পূজা কমিটির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net