1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে ধর্ম পালনের সমান সুযোগ দিয়েছে-ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে ধর্ম পালনের সমান সুযোগ দিয়েছে-ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২২৭ বার

চট্টগ্রামস্থ ভারতীয় হাইকমিশনার অদুদ রাহা বলেছেন, বিভিন্ন গোষ্ঠীর ভেতরে জাতি, ধর্ম ও ভাষার পার্থক্য থাকলেও বাংলাদেশে তাদের শান্তিপূর্ণ সহাবস্থান কখনো বিঘ্নিত হয়নি। ৯০ ভাগ মুসলমানের দেশে হিন্দু, খিস্ট্রান, বৌদ্ধ ও অন্যান্য কিছু ধর্মের লোকজন সম্প্রীতি,শান্তি,পারস্পারিক শ্রদ্ধাবোধ এবং সম্মান্যের মধ্য বসবাস করছেন। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের বসবাস ও ধর্ম পালনের সমান সুযোগ ও নিরাপত্তা দিয়েছে।

মঙ্গলবার(৪অক্টোবর) বিকালে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির রাউজান গহিরাস্থ গ্রামের বাড়িতে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন।ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহকে ফুলেল শুভেচ্ছা জানান এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় এমপি ফজলে করিম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ও আওয়ামী লীগের ধর্ম নিরপেক্ষতা নীতির কারণে বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি, বন্ধুত্ব এবং সম্প্রীতি বিরাজমান।

রাতে ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাহ রাউজানের বেশ কয়েকটি পুজামন্ডপ পরির্দশন করেন।এ সময় উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কাজী ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন,দপ্তর সম্পাদক জসিম উদ্দিন,পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী,নজরুল ইসলাম চৌধুরী,চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, যুবলীগ নেতা সুমন দে,রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, অনুপ চক্রবর্তী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net