1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি না এলেও নির্বাচন হয়ে যাবে- নজিবুল বশর এমপি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২

বিএনপি না এলেও নির্বাচন হয়ে যাবে- নজিবুল বশর এমপি

শাহনেওয়াজ নাজিম, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৩২৪ বার

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেছেন, বিএনপি না এলেও আগামী নির্বাচন ঠিক সময়ে হয়ে যাবে। শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে, আমিও এমপি হবো। এতে কোন সন্দেহ নেই। শনিবার দুপুরে ফটিকছড়ির নব গঠিত খিরাম ইউনিয়নের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন পানির নিচে টানেল ও পদ্মা সেতু কেউ চিন্তা করেনি। শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশকে আজ বিশ্ব দরবারে চিনে।

খিরাম ইউপির প্রথম চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি, জেলা আওয়ামী নেতা সৈয়দ মোঃ বাকের, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী, ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, তরিকত নেতা মোহাম্মদ আলমগীর আলম প্রমূখ।

নানুপুর-খিরাম কার্পেটিং সড়ক, শান্তিনীড় আশ্রয়ণ প্রকল্প, খিরাম উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন ও ইমাম আবু হানিফা সরকারী প্রাথামিক বিদ্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net