1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হলদিয়া ও ডাবুয়ায় তিন হাজার কীটনাশকযুক্ত মশারী দিলেন এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি আনোয়ারায় তিন দোকানীকে ৩৫ হাজার টাকা জরিমানা ভক্তিয়ারপাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৯৬ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও রক্তদান কর্মসুচির উদ্ভোধন মাগুরায় বণিক সমিতির নির্বাচনে সভাপতি ‘রাজা’, সাধারণ সম্পাদক ‘রেজাউল’ নির্বাচিত রাঙ্গাবালীতে ভেরিফিকেশনে আটকে গেল ঢাকা কলেজ শিক্ষার্থী সোহানের শিক্ষক হওয়ার স্বপ্ন মাগুরায় বুজরুক শ্রীকুন্ডী মহাবিদ্যালয়ে নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত  কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের এলাকাভিত্তিক নেতাদের তালিকা তৈরি হচ্ছে নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে ট-ব্লকে পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমের সিদ্ধান্ত বাড়ি-ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সভা

হলদিয়া ও ডাবুয়ায় তিন হাজার কীটনাশকযুক্ত মশারী দিলেন এমপি ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৩০৭ বার

রাউজানের হলদিয়া ও ডাবুয়া ইউনিয়নে তিন হাজার নারী-পুরুষ মাঝে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে। গতকাল ৩০ ডিসেম্বর শুক্রবার বিকালে হলদিয়া ২ হাজার পিস ও ডাবুয়া ইউনিয়নে ১ হাজার পিস কীটনাশকযুক্ত মশারী বিতরণ করেন প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। জানা যায়, ম্যালেরিয়া সহ বিভিন্ন রোগ রক্ষা এই কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়। হযরত এয়াসিন শাহ কলেজ মাঠে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুণ, আওয়ামী লীগ নেতা রুনু ভট্টচার্য্য, মাহবুল আলম, জিয়াউল হক চৌধুরী সুমন, ইউপি মেম্বার সরোয়ার উদ্দিন,মোহাম্মদ আলী, সবুজ বড়ুয়া,শামশুল আলম, নুরুল আলম নুরু, ফিরোজ আহম্মদ, যুবলীগ নেতা মনছুর আলম, হাসান মুরাদ রাজু। অপরদিকে ডাবুয়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী। ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন চৌধুরী সাবুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল হাসান বাহাদুর, মেম্বার জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আজগর হোসেন টিপু, মিটু শীল, নাজিম উদ্দিন, আসাদ হোসেন, আজাদ সিকদার, ওবাইদুল হক চৌধুরী, যুবলীগ নেতা সাবের উদ্দিন, ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম, সাজ্জাদ মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net