1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ তৈরিতে ভূমিকা রাখতে আমরা সম্মিলিতভাবে সরকারি কর্মকর্তারা মাঠে নেমেছি মিরপুরে ভোটারদের প্রভাবিত করতে ‘উপহার’ বিতরণের অভিযোগ – আমিনুল হক রণক্ষেত্র নরসিংদী, নিহত ১ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা ফের ভূমিকম্পে কাঁপল দেশ নবীগঞ্জে প্রবাসীদের নিয়ে ড.রেজা কিবরিয়ার মতবিনিময় সভা এ নির্বাচন আমাদের অনেক কষ্টার্জিত নির্বাচন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক |
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার

মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর উত্তরা থেকে সাদা পোশাকে ডিবি পুলিশের একটি দল তাকে আটক করেছে বলে শ্যামল বাংলাকে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নুরুল ইসলাম বুলবুল।

এদিকে জামায়াত আমিরের আটকের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।

কী অভিযোগ বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এ ব্যাপারে একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। এরপর ২০২৩-২৫ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net