1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জাম্বুরীতে সেবা দিতে যাচ্ছেন কুবির দুই রোভার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জাম্বুরীতে সেবা দিতে যাচ্ছেন কুবির দুই রোভার

চাঁদনী আক্তার কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ৫০৩ বার

L”সাবাশ শক্তির ঝর্ণা” এই থিমে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে ৩২ তম এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক জাম্বুরী ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরী।

এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন রোভার রাশেদুল আমীন এবং রোভার সুবাহ ইয়াসমিন বন্যা। দুইদিনব্যাপী অনুষ্ঠানটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে রাশেদুল আমীন বলেন, রোভার স্কাউট জীবনের নতুন অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। এখানে আমরা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করব স্কাউটদের সেবা দিতে। আশা করছি স্কাউটদের সর্বোচ্চ সেবা প্রদান করতে পারাবো।

সুবাহ ইয়াসমিন বন্যা বলেন, কুমিল্লা জেলা রোভার থেকে আমাদের এই সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে,এর জন্য আমার খুব ভালো লাগছে, পরিচিত মুখ গুলোর সাথে দেখা হয়ে আমি উচ্ছসিত। আশা করছি নতুন অভিজ্ঞতা অর্জন করবো।

প্রসঙ্গত, এই জাম্বুরীতে ৮ হাজার স্কাউট সদস্য, ১ হাজার ইউনিট লিডার সহ মোট ১১ হাজার সদস্য অংশগ্রহণ করতে যাচ্ছেন। এছাড়াও জাম্বুরীতে ভারত, নেপাল, মালদ্বীপ, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, কানাডা, বিশ্ব স্কাউট সংস্থা ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিনিধিরা অংশ নেবেন। জাম্বুরীতে বিদেশি স্কাউটরা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থানগুলো দেখার পাশাপাশি এই দেশকে জানার সুযোগ লাভ করবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net