1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

নবীনগরে শিক্ষার মানোন্নয়নে মাদ্রাসা শিক্ষকদের মতবিনিময়

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৩৮২ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে উপজেলার ১২ টি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও ইব্রাহিমপুর দাখিল পরীক্ষা কেন্দ্রস্থিত মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

অধ‍্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন, নারায়নপুর ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ‍্যক্ষ জয়নাল আবেদীন, অধ‍্যক্ষ মোঃ নূরুল ইসলাম, সুপার আব্দুল মতিন প্রমুখ।

আরো বক্তব্য রাখেন, সুপার আবুল হোসেন আহমেদ জিহাদি, সুপার মোজাম্মেল হক, সুপার জালাল উদ্দিন, সুপার মোসলেহ উদ্দিন, সুপার নাজমুল আলম, সুপার মন্জুরুল ইসলাম, সুপার মেরাজুল ইসলাম, সুপার তকী উদ্দিন আল মাহমুদ প্রমুখ।

স্বাগত বক্তব্যে মুফতি এনামুল হক কুতুবী আসন্ন দাখিল ও আলিম পরীক্ষায় শতভাগ নকলমুক্ত পরিবেশ, শিক্ষার্থীদের শ্রেণিমুখী করা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা ঐক্যমত পোষণ করে শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষার্থীদের যুগোপযোগী করা যায় সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net