1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কবি কাজী কাদের নওয়াজের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

মাগুরায় কবি কাজী কাদের নওয়াজের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠান শুরু

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ৪১০ বার

মাগুরার শ্রীপুর উপজেলার মুজদিয়া ‘কবি ভবন’ চত্বরে মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নওয়াজের ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।২৭ জানুয়ারী শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি কমলেশ মজুমদার। কবি কাজী কাদের ফাউন্ডেশন ও স্মৃতি পাঠাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আলোচনা সভা, কবি ও সাহিত্যিক মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্রী মেডিকেল ক্যাম্প, গ্রামীণ ঐতিহ্য নাগরদোলা, শিক্ষার্থীদের অংশগ্রহণে সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বরচিত কবিতা পাঠ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইকরাম আলী বিশ্বাসসহ অন্যরা।
শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ড. মুসাফির নজরুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শিকদার মঞ্জুর আলম, কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা ও কবির ভাগ্নী ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরা সুলতানা।
সন্ধ্যায় স্থানীয় ও বহিরাগত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী রবিবার রাতে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী হবে বলে জানা গেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net