1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মাহমুদুল হাসান,রাঙ্গাবালী,(পটুয়াখালী)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ৫২৯ বার

পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধাঁরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তের বিষ প্রয়োগে বিপুল পরিমান মাছ মারা গেছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার বেশি মাছ মারা গেছে বলে দাবি করছেন খামারি। বুধবার উপজেলার মৌডুবী ইউনিয়নের নিচকাটা গ্রামে জহিরুল ইসলাম জসিমের মাছের খামারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিচকাটা গ্রামের মসজিদের পাশেই জসিমের খামারে কেবা কাহরা বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলেছে। জসিম অনেক বছর ধরে মাছের খামার পরিচালনা করে আসছে। খামারটি গ্রাম অঞ্চেলে হওয়ায় দেশি প্রজাতির মাছের সংখ্যাই বেশি। রুই, কাতল, চিতল, তেলাপিয়া মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয় তার খামারে।
প্রতিবেশি সাদ্দাম হাওলাদার বলেন, জসিম মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে। কেবা কাহারা রাতের আধাঁরে তার খামারে বিষ প্রয়োগ করেছে। তার খামারে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। তাছাড়া ওর সাথে কারো শত্রæতা নেই এই এলাকার । যারাই এই কাজটা করেছে ঠিক করে নাই ,শত্রুতা থাকলে মানুষের সাথেই থাকতেই পারে, কিন্তু মাছের সাথে এ কেমন শত্রুতা। এভাবে চললে অন্য কোন মানুষ মাছের খামার করার সাহস করবে না। এদের কে আমাদের ধরতে হবে এবং আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়াতে হবে।
খামার মালিক জহিরুল ইসলাম জসিম বলেন, আমি দীর্ঘ ৩০ বছর মাছের খামার পরিচালনা করে আসছি। আমি খামার করেই কোনরকম সংসারটা চালাচ্ছি। সুদু এইবার না আমার খামারে আরো একবার বিষ দিয়েছে তখনও আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। এইবারও আমার খামারে বিষ দিয়ে বড় ধরনের একটা ক্ষতি করলো। এইভাবে যদি আমার সাথে হয় আমি আমার পরিবার নিয়ে বেঁচে থাকবো কীভাবে? কেবা কাহারা ১ একর আয়তনের খামারের ছোট দুটি অংশে বিষ প্রয়োগ করেছে জানিনা। এত পুকুরে থাকা বিক্রয় উপযোগী রুই, কাতলা, মিররকার্প সহ দেশীয় প্রজাতির অনেক মাছ মারা গেছে। তিনি ধারনা করছেন এতে তার প্রায় অর্ধলক্ষ টাকার বেশি ক্ষতি হবে।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাম মোল্লা জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ আসে নাই। আসলে আমরা ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net