ঢাকা   ০২:৫৮:২৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মীরসরাইয়ে জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই::
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৪৩১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছ।
শুক্রবার (০৬ জানুয়ারি) মীরসরাই সাংসদ সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির নির্দেশে জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের জলদাশ পাড়া সহ বিভিন্ন স্থানে এই কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য প্রদীপ চক্রবর্তী বলেন, ‘আমার নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে এই কম্বল বিতরণ করছি। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। ‘
কম্বল বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এস এম সেলিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন, ছাত্রনেতা অনিক, মুসলিম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি