1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

মীরসরাইয়ে শীতার্ত মানুষের মাঝে কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিটের শীতবস্ত্র বিতরণ

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২৩৪ বার

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

শুক্রবার (৬ জানুয়ারি) মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামে হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষদের মাঝে প্রায় ৫শত কম্বল বিতরণের আয়োজন করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক যুবলীগের প্রবক্তা কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনা অনুযায়ী যুবলীগ সারাদেশে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আমার নিজ জন্মস্থান মীরসরাই উপজেলায় শীতার্ত মানুষের জন্য শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি।

এসময় তিনি আরও বলেন, দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যাধিক কষ্ট পাচ্ছে। শীত এলেই দরিদ্র অসহায় মানুষ শীতে কাতর হয়ে যায়, খাবারের চেয়েও তাদের শীত নিবারণ অতীব জরুরী হয়ে পড়ে। তাই সরকারের পাশাপাশি যুবলীগ কর্মীদের এই মহৎ কাজে নির্দেশনা ও উৎসাহ দেয়ার জন্য মানবিক যুবলীগের প্রবক্তা যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, শওকত আজিম রিংকু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net