1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ট্রেনে কেটে মা মেয়ের মৃত্যু, আহত কোলের শিশু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

লালমনিরহাটে ট্রেনে কেটে মা মেয়ের মৃত্যু, আহত কোলের শিশু

লাভলু শেখ লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ৩২৩ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের ট্রেনে কেটে মা ও তার শিশু কন্যার মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার কোলের দেড় বছরের ছেলে। শুক্রবার সকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (৩২) ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে-মেয়েকে নিয়ে রেললাইন হয়ে বুড়িমারী বন্দরের দিকে যাচ্ছিলেন সুমি আক্তার। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেনে কাটা পড়ে সুমি ও তার মেয়ে তাসিন ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় দেড় বছরের ছেলে তাহসিন। স্থানীয়রা আহত শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, আহত শিশুটির অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net