1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু ৭ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২ ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয়

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় মুসল্লির মৃত্যু ৭

এস কে সানি টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩
  • ২৯৬ বার

প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল সাত জন।

শনিবার (১৪ জানুয়ারি) মুসল্লিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমা ময়দানে লাশের জিম্মাদার মাওলানা মো. শাকের।

তিনি জানান, শনিবার ভোরে আব্দুল রাজ্জাক (৭০) ও হাবিবুর রহমান (৭০) মারা যান। ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, শুক্রবার (১৩ জানুয়ারি) আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার হাজী মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনা জেলার ডুমিরিয়া থানার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০) এবং মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মধ্য কামার গ্রামের আক্কাস আলী সিকদার (৫০)।

ইজতেমায় অংশ নিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যু হয়। তারা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) ও গাজীপুর সদর থানার ভিরুলিয়া গ্রামের তৈয়ব আবু তালেব (৯০)। ইজতেমা ময়দানে মৃত সকল মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net